বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের হামলার কথা স্বীকার ইমরান খানের

ভারতের হামলার কথা স্বীকার ইমরান খানের

অনুসন্ধান ডেস্ক :: পাকিস্তানের বালাকোটে হামলার কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, নির্বাচনে সুবিধা আদায় করতে ২০১৯ সালে তার দেশের বালাকোটে বিমান হামলা পরিচালনা করে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী ভারতের ‘বেপরোয়া এবং সামরিকায়িত এজেন্ডা’ বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। দুই ভারতীয় ডানপন্থী সম্প্রচারকর্মীর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার পর সোমবার ধারাবাহিক টুইট বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দেন ইমরান খান। ওই চ্যাট ফাঁস হওয়ার পর বালাকোটে হামলা প্রসঙ্গ নতুন করে সামনে এসেছে। ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য নিহত হয়। এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত দাবি করে, পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের বালাকোটে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালায় তাদের যুদ্ধবিমান।

হামলার পর পাকিস্তান ভারতের দুইটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ভারতীয় এক পাইলটকে আটক করে। অবশ্য দুই দিন পর তাকে মুক্তি দেওয়া হয়। বালাকোটে হামলার কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত ভারতের সাধারণ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯