বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফেব্রুয়ারিতে বছরব্যাপী প্রাথমিকে বদলি শুরু

ফেব্রুয়ারিতে বছরব্যাপী প্রাথমিকে বদলি শুরু

নিউজ ডেস্ক :: সরকারি প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রমের পাইলট প্রকল্প এ মাসেই শুরু করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পাইলট আকারে একটি উপজেলায় এই বদলি কার্যক্রম পরিচালিত হবে। তবে ফেব্রুয়ারি থেকে বছরব্যাপী পুরোদমে অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রম চলবে। এর আগে জানুয়ারি মাস থেকে অনলাইনে শিক্ষক বদলির জন্য একটি চার সদস্যের একটি কমিটি গঠন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, এ মাসে পরীক্ষামূলক কার্যক্রম চালু হবে। এরপর ফেব্রুয়ারি থেকে বছরব্যাপী অনলাইনে বদলি কার্যক্রম চলবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষকদের হয়রানি ও বদলি কার্যক্রম দুর্নীতিমুক্ত করতে গত বছর অক্টোবর থেকে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি শুরু করার ছিল। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

এরপর ২০২১ সাল থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি শুরু করতে গত ২৪ নভেম্বর শিক্ষকদের আন্তঃবদলিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের তথ্য চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বদলি কার্যক্রম নিশ্চিত করতে ই-প্রাইমারি সিস্টেমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেয়া হয়।

অনলাইন বদলি বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। শিক্ষক বদলিতে বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অনেকের বিরুদ্ধে প্রভাব খাটোনোর অভিযোগ উঠে’।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হয়ে চলে ৩১ মার্চ পর্যন্ত। বদলির সময় অধিদপ্তরের এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে দালালরা শিক্ষকদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এ কারণেই অনলাইনে বদলি কার্যক্রম শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯