বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুমিল্লায় ৫০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লায় ৫০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক :: কুমিল্লায় প্রাইভেটকারে করে পাচারকালে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম আরমান হোসেন। তিনি কুমিল্লা সদর উপজেলার কালিকাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

তিনি জানান, সদর উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় সোমবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় প্রাইভেটকারে করে গাঁজা পাচারকালে হাতেনাতে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯