বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
একজনের মৃত্যু করোনার টিকা নেওয়ার পর: ভারতে

একজনের মৃত্যু করোনার টিকা নেওয়ার পর: ভারতে

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসের টিকা নেওয়ার ২৪ ঘণ্টা পর মারা গেছেন ভারতের উত্তরপ্রদেশের একটি হাসপাতালের একজন ওয়ার্ডবয়। গত শনিবার মারা যান তিনি। মৃত ব্যক্তির নাম মাহিপাল সিং। তার বয়স ৪৬ বছর।

টিকা নেওয়ার পর মাহিপাল অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। তবে ময়নাতদন্তে রিপোর্টে বলা হয়েছে, হার্টের অসুখের কারণে মারা গেছেন মাহিপাল।

গত শনিবার থেকে ভারতে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। দেশটিতে প্রথম দফায় চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক ও স্বাস্থ্যকর্মীরা টিকা পাচ্ছেন।

এর পরে পুলিশ, সামরিক বাহিনীর সদস্যরা এবং অন্যান্য করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হবে। প্রথম দফায় টিকা পাবেন প্রায় তিন কোটি মানুষ। দেশটিতে টিকা নেওয়ার পর এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশ মানুষের মধ্যে নানা ধরনের অসুস্থতার উপসর্গ দেখা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও টাইমস নাউ নিউজের

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯