বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনাভাইরাসের চেয়ে বিপজ্জনক বিজেপি : নুসরাত

করোনাভাইরাসের চেয়ে বিপজ্জনক বিজেপি : নুসরাত

অনুসন্ধান ডেস্ক :: ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) করোনাভাইরাসের চেয়েও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সম্প্রতি নিজের নির্বাচনী এলাকা বসিরহাটে আয়োজিত এক রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। নুসরাতের এ মন্তব্যে বিজেপির রাজ্য নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। নুসরাত বলেন, নিজেদের চোখ ও কান খোলা রাখুন। আপনার চারপাশে কিছু মানুষ আছে, যারা করোনার চেয়েও বিপজ্জনক। আপনারা কি জানেন করোনার চেয়েও বিপজ্জনক কী? এটি বিজেপি। ‘তারা আমাদের সংস্কৃতি বোঝে না। তারা মানবতা বোঝে না। আমাদের কঠোর পরিশ্রমের মূল্য তারা বোঝে না। তারা শুধু ব্যবসা বোঝে। তাদের অনেক অর্থ আছে। সবখানে অর্থ ছড়াচ্ছে তারা। তারা ধর্মের ভিত্তিতে মানুষকে একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়।’ রাজ্য বিজেপির সহপর্যবেক্ষক ও সোশ্যাল মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য এক টুইটবার্তায় নুসরাতের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। অমিত বলেছেন, পশ্চিমবঙ্গে টিকা নিয়ে খুব বাজে রাজনীতি হচ্ছে। প্রথমে মমতা ব্যানার্জি মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী টিকা বহনকারী ট্রাক আটকে দিলেন পথে। এখন তৃণমূলের এমপি বিজেপিকে করোনার সঙ্গে তুলনা করছেন। কিন্তু মমতা চুপ করে আছেন। কেন? আশকারা?

এর আগে জাতীয় স্তরে বেকারত্বের সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে আক্রমণ করেন কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯