বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বুঝে পাচ্ছেন বাইডেন ট্রাম্পের অ্যাকাউন্ট

বুঝে পাচ্ছেন বাইডেন ট্রাম্পের অ্যাকাউন্ট

অনুসন্ধান ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে হোয়াইট হাউস। এরই মধ্যে বৃহস্পতিবার টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টগুলো জো বাইডেন প্রশাসনের কাছে হস্তান্তর করবে তারা। খবর রয়টার্সের। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেবেন ট্রাম্প। এদিনই নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এদিনই প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছে হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টগুলো হস্তান্তর করবে টুইটার। টুইটার হোয়াইট হাউসের যেসব প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট বাইডেন প্রশাসনের কাছে হস্তান্তর করবে, সেগুলোর মধ্যে রয়েছে—হোয়াইট হাউসের অ্যাকাউন্ট (@WhiteHouse), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অ্যাকাউন্ট (@POTUS), যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের অ্যাকাউন্ট (@VP), যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির অ্যাকাউন্ট (@FLOTUS) ও প্রেস সেক্রেটারির অ্যাকাউন্ট (@PressSec)। টুইটার জানিয়েছে, অ্যাকাউন্টগুলো যখন বাইডেন প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে, তখন তাতে আর আগের প্রশাসনের (ডোনাল্ড ট্রাম্প) অনুসারীরা (ফলোয়ার) স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকবেন না। অর্থাৎ অ্যাকাউন্ট হস্তান্তর হলেও তার অনুসারী স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে না। টুইটার জানিয়েছে, নতুন অ্যাকাউন্ট অনুসরণের ব্যাপারে তারা ব্যবহারকারীদের নোটিফিকেশন দেবে।

বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। তার স্বামী ডগলাস এমহফ হবেন সেকেন্ড জেন্টেলম্যান। তার জন্য একটি নতুন অ্যাকাউন্ট (@SecondGentleman) তৈরি করেছে টুইটার কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯