বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চাকরি গেল ১২ পুলিশের পাকিস্তানে মন্দির সুরক্ষায় ব্যর্থ হওয়ায়

চাকরি গেল ১২ পুলিশের পাকিস্তানে মন্দির সুরক্ষায় ব্যর্থ হওয়ায়

অনুসন্ধান ডেস্ক :: পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দিরে হামলার ঘটনায় ১২ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ প্রধান এবং ১১ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। পুলিশ জানায়, কাপুরুষত্ব, দায়িত্বহীনতা এবং অবহেলার পরিচয় দেওয়ায় তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দির রক্ষার চেষ্টা না করে কয়েকজন পুলিশ সদস্য সেখান থেকে পালিয়েছিল। এ ঘটনায় প্রাদেশিক সরকার আরও ৩৩ পুলিশ কর্মকর্তাকে এক বছরের জন্য বরখাস্ত করেছে। গত ৩০ ডিসেম্বর স্থানীয় ধর্মীয় নেতাদের উসকানিতে সহস্রাধিক মানুষ খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কারাক জেলায় শত বছরের পুরোনো একটি হিন্দু মন্দিরে হামলা চালায়। হামলাকারীরা মন্দিরের ছাদে ওঠে ভাঙচুর চালায়। মন্দিরটি গুঁড়িয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তার আগেই মন্দিরের ব্যাপক ক্ষতিসাধন হয়ে যায়।

১৯১৯ সালে অবিভক্ত ব্রিটিশ ভারতে মন্দিরটি নির্মিত হয়। ১৯৯৭ সালেও এটিতে হামলা চালায়। ২০১৫ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের সংস্কার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯