বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প বিদায়ের আগে

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প বিদায়ের আগে

অনুসন্ধান ডেস্ক :: বিদায়ের মাত্র এক সপ্তাহ আগেও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ইরানের বিপ্লবী নেতা ইমাম খোমেনির নির্দেশ বাস্তবায়নকারী একটি সংস্থাকেও টার্গেট করা হয়েছে। বুধবার ইরানের দুটি ফাউন্ডেশন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের ওপর মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে বলে আনাদোলু এজেন্সি জানিয়েছে। নিষেধাজ্ঞার কবলে পড়া প্রতিষ্ঠান দুটি হলো- ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনির নির্দেশ বাস্তবায়নকারী সংস্থা (ইআইকেও) এবং অন্যটি হচ্ছে আস্তান কুদস রাজাভি। এই সংস্থাটি ইমাম রেজার (আ.) মাজার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। ফাউন্ডেশন দুটির নেতা এবং তাদের সহযোগীরা নতুন এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এ ছাড়া তাদের সম্পদ জব্দ করা হবে এবং যারা এসব ফাউন্ডেশনের সঙ্গে লেনদেন করবে, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন প্রশাসন। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। সঙ্গে তেহরানের ওপর আগের সব ধরনের নিষেধাজ্ঞা বহাল করেন।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে একপাক্ষিকভাবে বেরিয়ে যাওয়ার পর গত চার বছরে নজিরবিহীন ১৫ হাজারের বেশি নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯