বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্যান্ডের তালে নেচে-গেয়ে শ্মশানে নাতিরা দাদীর লাশ নিয়ে!

ব্যান্ডের তালে নেচে-গেয়ে শ্মশানে নাতিরা দাদীর লাশ নিয়ে!

অনুসন্ধান ডেস্ক :: ১২০ বছর বয়সী দাদী মারা গেছেন। নাতি-নাতনিরা নেচে-গেয়ে শেষকৃত্যের জন্য দাদীর লাশ শ্মশানে নিয়ে গেলেন। এ ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় শহর দিঘা থানার দক্ষিণ শিমুলিয়ার। ওই দাদীর নাম মাহেশ্বরী চন্দ। বেশ অল্প বয়সে তার বিয়ে হয়। এরপর থেকে সংসারকে সন্তান স্নেহে আগলে রেখেছিলেন তিনি। ছোট ছোট পরিবারের যুগেও একান্নবর্তী পরিবারকে আগলে রেখেছিলেন তিনি। ১২০ বছর বয়সি ওই নারীর কমপক্ষে ৫৬ জন নাতি ছিলেন। দিব্যি কাটছিল জীবন। তেমন রোগ ভোগও করেননি। তবে আচমকাই যেন বদলে গেল সবকিছু। পরলোকের ডাক অগ্রাহ্য করতে পারলেন না বৃদ্ধা। প্রাণ হারালেন। তার মৃত্যু নাতি-নাতনি ও পরিবারের অন্যদের দুঃখ দিয়েছে ঠিকই। তবে কঠিন বাস্তবকে মেনে নিতে বিশেষ সমস্যা হয়নি তাদের। শেষকৃত্যের অভিনব আয়োজন করেন নাতি-নাতনিরা। হরেক রকম ফুলে সাজিয়ে দেওয়া হয় খাট। আর পাঁচজন শ্মশানযাত্রীর মতো শুধু খই ছড়ানো হলো না। রাস্তায় ছড়ানো হল ফুলও। ওড়ানো হলো আবির। ফাটল আতশবাজি। শবযাত্রীরা ব্যান্ড বাজিয়ে উদ্দাম নাচানাচি করলেন। এভাবেই এগোতে থাকে বৃদ্ধার শববাহী মিছিল। শ্মশানের সামনে গিয়ে শেষ হয় নাচানাচি।

এমন অভিনব শবযাত্রা অবাক করে দিয়েছে পুরো দিঘাকে। পর্যটক কিংবা স্থানীয় মানুষ, সবাই ব্যতিক্রমী এই কাণ্ড দেখে থমকে দাঁড়ান। কেউ কেই এ ধরনের আচরণের তীব্র বিরোধিতা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯