বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে পুরো দেশ : পাকিস্তানে

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে পুরো দেশ : পাকিস্তানে

অনুসন্ধান ডেস্ক :: পাকিস্তানে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির প্রথমসারির সংবাদপত্র দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে প্রায় একাধিক শহরে একইসঙ্গে বিদ্যুৎ চলে যায়। ব্ল্যাকআউটের মুখে পড়ে করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, ইসলামাবাদ, মুলতানসহ একাধিক শহর। পাক-অধিকৃত কাশ্মীরেও অন্ধকার নেমে আসে। মোবাইল ও ইন্টারনেট সব সব ধরনের জরুরি পরিষেবা ব্যাহত হয়। ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত টুইটবার্তায় জানিয়েছেন, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে পুরো পাকিস্তানে অন্ধকার নেমে এসেছে। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগবে।’ পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুব খান জানান, ‘হঠাৎ বিদ্যুৎ বণ্টন পরিষেবার ফ্রিকোয়েন্সি একধাক্কায় পঞ্চাশ থেকে শূন্যে পড়ে যাওয়ায় অন্ধকারে ডুবে গেছে পাকিস্তান।’

সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোরের দিক থেকে বিভিন্ন শহরে ধাপে ধাপে বিদ্যাৎ পরিষেবা ফিরছে। কিন্তু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯