বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলা ১০নং চন্দ্রমোহন ইউনিয়নের মোঃ হেলাল রাঢ়ী (৬৫) বছর বসয়ে ইন্তেকাল করেছে গতভোর রাতে নিজ বাড়িতে। মৃত্যু কালে তার ৬ সন্তান রেখেছেন।
তার ছেলে মোহন বলেন, আমার বাবা সুস্থ ছিলেন, হঠাৎ ভোররাতে বমি করেন। চিন্তা করছি ফজরের নামাজ শেষে ডাক্তার বাড়িতে নিয়ে আসব। কিন্তু সেই সময়টা পাইনি এর আগেই বাবা দুনিয়া ছেড়ে আমাদের এতিম করে চলে গেছেন। তবে আপনারা আমার বাবার জন্য দোয়া করিয়েন। গতকাল ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজ বাড়িতে মোহাম্মদ হেলাল রাঢ়ী।
এদিকে হেলালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ১০নং চন্দ্রমোহন ইউনিয়নের যুব সমাজ। শোক জানিয়েছেন এলাকার সম্মানিত ব্যক্তিগণ ১০নং চন্দ্রমোহন ইউনিয়নের সর্বস্তরের জনগন।
এদিকে জানা যায় আজ (৯ জানুয়ারি) শনিবার যোহরের নামাজের পরে চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হেলালের জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।