বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানের আদালত নিষিদ্ধ করল ‘কুমারিত্ব পরীক্ষা’

পাকিস্তানের আদালত নিষিদ্ধ করল ‘কুমারিত্ব পরীক্ষা’

অনুসন্ধান ডেস্ক :: ধর্ষণের শিকার নারীদের কুমারিত্ব পরীক্ষা নিষিদ্ধ করল পাকিস্তানের আদালত। সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি আদালত এই রায় দেন। খবর বিবিসির। আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ফলে, সেখানে ধর্ষণের ঘটনায় কোনও নারীকে ‘টু ফিঙ্গার টেস্ট’-এর মতো জঘন্য পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। লাহোর হাইকোর্টের বিচারক আয়েশা মালিক বলেন, এ ধরনের পরীক্ষা ‘অসম্মানজনক’ এবং ফরেনসিক মূল্য ছিল না। মানবাধিকারকর্মীদের করা দুটি পিটিশনের ভিত্তিতে এই রায় আসল। এদিকে ধর্ষণের ঘটনায় কুমারিত্ব পরীক্ষা বন্ধের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন মানবাধিকারকর্মীরা। বিশেষ করে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কোনও নারী আবারও যেন বিড়ম্বনায় না পড়েন, তা চাচ্ছিলেন তারা।

জানা গেছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশেও এ ধরনের পিটিশন ঝুলে আছে। সেখানেও মানবাধিকারকর্মীরা কুমারিত্ব পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯