বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডোনাল্ড ট্রাম্প ১ দিনে ৫০৪ বার মিথ্যা বলেছেন

ডোনাল্ড ট্রাম্প ১ দিনে ৫০৪ বার মিথ্যা বলেছেন

অনুসন্ধান ডেস্ক :: মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক দিনে ৫০০ বারের বেশি মিথ্যা কথা বলেছেন। দৈনিকটি ২০২০ সালে ট্রাম্পের মিথ্যা দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট এক দিনে ৫০০ বারের বেশি মিথ্যা কথা বলে নিজেরই মিথ্যা বলার রেকর্ড ভেঙেছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প গত ২ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন মোট ৫০৪ বার মিথ্যা বলেছেন। দৈনিকটি ‘ট্রুথ টেস্টার’ বা ‘সত্য পরীক্ষক’ নামের একটি কলামে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলার এ পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে মার্কিন প্রেসিডেন্টের টুইটার বার্তাগুলোর কিছু উল্লেখযোগ্য মিথ্যা তুলে ধরে বলা হয়েছে, ২০২০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ২৯ হাজার ৫০৮ বার মিথ্যা বলেছেন ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছেন।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যেসব বিষয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন সেগুলোর মধ্যে করোনাভাইরাস অন্যতম। এই ভাইরাসকে প্রথমদিকে গুরুত্ব না দিয়ে তিনি যে ভুল করেছেন তা ধামাচাপা দিতেই মূলত তিনি এসব মিথ্যা বুলি আউড়িয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯