মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টিকা রপ্তানি করবে ভারত কয়েক সপ্তাহের মধ্যেই

টিকা রপ্তানি করবে ভারত কয়েক সপ্তাহের মধ্যেই

অনুসন্ধান ডেস্ক :: ভারতে তৈরি কোভিড ১৯-এর টিকা কয়েক সপ্তাহের মধ্যে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। মঙ্গলবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বিবিসিকে বলেন, ভারত কয়েক সপ্তাহের মধ্যেই করোনার টিকা রপ্তানি করবে। আগের স্থানীয় চাহিদা মেটানোর জন্য ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে বলে যে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে, তাও নাকচ করেছেন ওই কর্মকর্তা। বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোকে করোনার টিকা দেয়ার সরকারি সিদ্ধান্ত অটুট আছে জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বিবিসিকে বলেন, প্রতিবেশী দেশগুলোকে টিকা দেয়ার যে প্রতিশ্রুতি তাদের সরকার দিয়ে আসছিল, তা এখনও অটুট রয়েছে। ‘আমাদের দেশে টিকা দেয়া শুরু হলেই ১৫ দিনের মধ্যে দক্ষিণ এশিয়ায় আমাদের প্রতিবেশী কয়েকটি দেশে রপ্তানির অনুমতি দেয়া হবে। এর মধ্যে কিছু টিকা আমরা উপহার হিসেবে দেব। বাকি টিকা রপ্তানি করা হবে আমাদের সরকার যে দামে টিকা কিনবে, মোটামুটি সেই দামেই।’ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনাভাইরাসের যে টিকা তৈরি করেছে, তার উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত রয়েছে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া। সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত টিকার সঙ্গে ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাসের টিকাও জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য ভারতের ওষুধ খাতের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে। এ মাসের মাঝামাঝি নাগাদ নাগরিকদের টিকা দেয়া শুরু করা যাবে বলে ভারতীয় কর্মকর্তারা আশা করছেন। আগামী জুলাই মাসের মধ্যে ৩০ কোটি মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজেশ ভূষণ মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের বলেন, অনুমোদন পাওয়ার দিন (৩ জানুয়ারি) থেকে ১০ দিনের মধ্যে টিকা দেয়া শুরু করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। ভারত থেকে টিকা আমদানি করছে বাংলাদেশসহ কয়েকটি দেশ। সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের টিকার তিন কোটি ডোজ কিনতে গত নভেম্বরই চুক্তি করেছে বাংলাদেশ সরকার। সেই চুক্তি মোকাবেক ৬০০ কোটির বেশি টাকা দিয়েছে বাংলাদেশ। কিন্তু সেরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালার বরাত দিয়ে রোববার রাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভারতীয়দের টিকা দেয়ার পর তা রপ্তানি করা হবে।

এই খবরে বাংলাদেশের টিকা প্রাপ্তি নিয়ে শঙ্কা তৈরি হয়। পরে মঙ্গলবার সেরামপ্রধান এক বিবৃতিতে জানান, তার বক্তব্য ভুলভাবে ছাপা হয়েছে। টিকা রপ্তানিতে বাধা নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯