বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সৌদি সাড়ে ৩ বছর পর কাতারকে সীমান্ত খুলে দিল

সৌদি সাড়ে ৩ বছর পর কাতারকে সীমান্ত খুলে দিল

অনুসন্ধান ডেস্ক :: সাড়ে তিন বছর পর কাতারের জন্য সীমান্ত খুলে দিয়েছে সৌদি আরব। এ সংকট নিরসনে মধ্যস্থতাকারী দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে স্থল সীমান্ত খুলে দিয়েছে সৌদি আরব। এছাড়াও নৌ ও আকাশসীমাও খুলে দিতে যাচ্ছে দেশটি। খবর আল জাজিরার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে সীমান্ত খুলে দিতে রাজি হয় কাতার ও সৌদি আরব। সৌদি আরবে মঙ্গলবার পারস্য উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ সোমবার কুয়েত টিভি চ্যানেলকে বলেন, স্থল, আকাশ ও সমুদ্র সীমান্ত খুলে দিতে কাতারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব। ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের ওপর স্থল, সমুদ্র ও আকাশপথের অবরোধ আরোপ করে। এসব দেশ তখন কাতারকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ তোলে। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছিল কাতার। গত কয়েক মাস থেকেই কুয়েতের পাশাপাশি সৌদি-কাতার বিরোধ নিরসনে উদ্যোগী হয় ট্রাম্প প্রশাসন।

রিয়াদও ইঙ্গিত দিচ্ছিল তারা দোহার সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে আগ্রহী। এসবের ধারাবাহিকতায় মঙ্গলবার সৌদি আরবের দিক থেকে কাতার সীমান্ত খুলে দেওয়ার কথা জানায় কুয়েত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯