মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শতকরা ৮০ ভাগ আইভারমেকটিন করোনায় মৃত্যুর ঝুঁকি কমায়

শতকরা ৮০ ভাগ আইভারমেকটিন করোনায় মৃত্যুর ঝুঁকি কমায়

নিজস্ব প্রতিবেদক :: কমিয়ে আনতে পারে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এর দামও অনেক কম। প্রতিটি ডোজের দাম মাত্র এক পাউন্ড। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এটি হতে পারে একটি শক্তিশালী অস্ত্র। বিশেষজ্ঞদের মতে, পূর্ণাঙ্গ কোর্সে এই ওষুধটির পিছনে খরচ পড়তে পারে এক থেকে ২ ডলার। একজন বিশেষজ্ঞ বলেছেন, এন্টিভাইরাল ওষুধ হিসেবে এটি হতে পারে প্রতিশ্রুতিশীল একটি চিকিৎসা। এ খবর দিয়েছে অনলাইন দ্য টাইমস। এতে আরো বলা হয়েছে, এটি একটি এন্টিপ্যারাসাইট বা পরজীবী বিরোধী ওষুধ। মাথার উকুন এবং চুলকানি/পাচড়ার চিকিৎসায় সাধারণত এটি ব্যবহার করা হয়। এই ওষুধটি ত্বকের ওপরে ব্যবহার করতে হয়। বিশেষ করে ত্বকের যে স্থানে সংক্রমণ ঘটেছে সেখানে লাগালে এ থেকে ভাল ফল পাওয়া যেতে পারে। এই ওষুধটি মূল্যায়ন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে কমিশন গঠন করা হয়। তাতে লিভারপুল ইউনিভার্সিটির প্রফেসর অ্যানড্রু হিল দায়িত্ব পালন করছেন। এরপর পরীক্ষায় রোগীদের ওপর একের পর এক আইভারমেকটিন প্রয়োগ করা হয়েছে। তারা কমপক্ষে ১০০০ রোগীর ওপর ১১ বার এই পরীক্ষা চালিয়েছেন। বেশির ভাগ পরীক্ষা করা হয়েছে উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে। এতে সাধারণ সময়ের অর্ধেক সময়ে আক্রান্ত রোগীরা করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। এক্ষেত্রে বেশির ভাগ মানুষ সুস্থ হয়েছেন দু’সপ্তাহের মধ্যে। পরীক্ষায় প্রাপ্ত ডাটা থেকে দেখা গেছে, যেসব রোগীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয় তাদের তুলনায় এই ওষুধটি শতকরা ৮০ ভাগ মৃত্যুঝুঁকি কমায়। পরীক্ষার বিশ্লেষণ এই মাসের শেষের দিকে প্রকাশ হওয়ার কথা রয়েছে। ড. হিল বলেছেন, উন্নয়নশীল দেশগুলোতে করোনা ভাইরোসের বিরুদ্ধে চিকিৎসায় আইভারমেকটিন হতে পারে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। যেহেতু অনেক দেশেই দ্বিতীয় ঢেউ বা সংক্রমণ শুরু হয়েছে তাই এই ওষুধটি হতে পারে আকর্ষণীয়। কারণ, পূর্ণাঙ্গ চিকিৎসা কোর্সে খরচ হবে এক থেকে ২ ডলার। বিশ্বজুড়ে এটি ব্যবহারের জন্য সুপারিশ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদি আরো পরীক্ষায় সফলতা দেখা যায়, তাহলে এটা হতে পারে একটি পরিবর্তনীয় চিকিৎসা পদ্ধতি। গবেষকরা বলছেন, সস্তায় পাওয়া উকুনের এই ওষুধটি করোনা ভাইরাসের জীবনচক্রে হস্তক্ষেপ করে তার বিস্তার কমিয়ে দেয়। বিজ্ঞানীরা বলছেন, এটি হতে পারে একটি প্রদাহ বিরোধী চিকিৎসা। করোনা ভাইরাস মহামারির শুরুতে এমন প্রদাহ বিরোধী অনেক ওষুধ ব্যবহার করা হয়েছে। হাইড্রোক্সিক্লোরোকুইন এবং টোসিলিজুমানের মতো ওষুধ ব্যবহার করা হয়েছে। ডেক্সামেথাসন ভাইরোসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক প্রমাণিত হয়েছে।

তবে মাথার উকুনের এই ওষুধকে যখন কিছু বিশেষজ্ঞ প্রতিশ্রুতিশীল বলছেন, তখন অন্যরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর পিটার হারবি বলেছেন, এখনও মাথার উকুনের এই ওষুধটির কার্যকারিতা ‘পিয়ার’রা রিভিউ করেননি। দ্য টাইমসকে তিনি বলেন, যে ডাটা দেয়া হয়েছে তা আগ্রহোদ্দীপক। সম্ভবত উৎসাহ সৃষ্টিকারী। এখনও এ ওষুধ নিয়ে আশ্বস্ত হওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯