বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এফবিআইকে চিঠি ট্রাম্পের অপরাধের তদন্ত করতে

এফবিআইকে চিঠি ট্রাম্পের অপরাধের তদন্ত করতে

অনুসন্ধান ডেস্ক :: জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ ফাঁস হওয়ার পর ট্রাস্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এফবিআইকে চিঠি দিয়েছেন কংগ্রেসের দুজন ডেমোক্র্যাট সদস্য। জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তাকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। তাদের ফোনালাপের অডিও গত রোববার ওয়াশিংটন পোস্টে প্রকাশ হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনা শুরু হয়। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য টেড লিউ ও নিউইয়র্কের নারী কংগ্রেস সদস্য ক্যাথলিন রাইস ৪ জানুয়ারি এফবিআই পরিচালক ক্রিস ওরেই এর কাছে চিঠি দিয়ে ট্রাম্পের অপরাধের তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন। খবর দ্যা ইন্ডিপেনডেন্টের এ দুই কংগ্রেস সদস্য চিঠিতে লেখেন, কংগ্রেসের সদস্য এবং প্রসিকিউটর হিসেব আমরা বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাচনী নিয়ম ভেঙে অপরাধ করেছেন। সর্বশেষ জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের অডিও প্রমাণ করে তিনি এই অপরাধের সঙ্গে যুক্ত। তাই আমরা ট্রাম্পের বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানাচ্ছি।

গত শনিবার জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এক ঘণ্টার ফোনালাপ প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। জো বাইডেনকে হারানোর জন্য জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তার কাছে ভোট প্রার্থনা করেছিলেন ট্রাম্প।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯