বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শ্মশানের ছাদ ধ্বসে ভারতে নিহত ২৩

শ্মশানের ছাদ ধ্বসে ভারতে নিহত ২৩

অনুসন্ধান ডেস্ক :: ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার মুরাদনগর এলাকায় রোববার বিকেলে শ্মশানের ছাদ ধ্বসে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ১৫ জন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ভারি বৃষ্টিপাতের কারণে শ্মশানটির ছাদ ধ্বসে পড়েছিল বলে জানা যায়। ওই সময় শ্মশানে জয় রাম নামে এক বৃদ্ধের লাশ দাহ করা হচ্ছিল। নিহতরা জয় রামের দাহে অংশগ্রহণ করতে এসেছিল। দুর্ঘটনার পর উদ্ধারকর্মী ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তুপের নিচে অনুসন্ধান চালান। গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার কালানিধি নাইথানি বলেন, ধ্বংসস্তুপের নিচে ২৫-৩০ জন আটকা পড়েছিল বলে প্রাথমিক প্রতিবেদনে জানা যায়। মীরুতের বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম জানান, ‘এখন পর্যন্ত ২৩ জন মারা গেছেন। ঘটনাস্থালে সর্বমোট ৩৮ জন মানুষ উপস্থিত ছিলেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত কার্যক্রম শেষ হলে তা রাজ্য সরকারের নিকট পাঠানো হবে। গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতালের প্রধান মেডিক্যাল তত্ত্বাবধায়ক ডা. অনুরাগ ভারগাভা বলেন, হাসপাতাল ১৯টি লাশ পেয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দও দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯