বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পদদলিত হয়ে ২ নারীর মৃত্যু ভারতে গানের অনুষ্ঠানে

পদদলিত হয়ে ২ নারীর মৃত্যু ভারতে গানের অনুষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক :: মেলার মাঠে গানের অনুষ্ঠান চলাকালীন গেটের সামনে প্রচণ্ড ভিড়। গেট খুলতেই ভিড়ের চাপে ধস্তাধস্তিতে পদদলিত হয়ে মৃত্যু হল দুই নারীর। আহত হয়েছেন কমপক্ষে আরও চারজন। মৃতদের নাম অনিতা ছেত্রী (৪০) ও বনিতা গুরুঙ (৪৬)। গতকাল রবিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং স্টেডিয়াম মাঠে মর্মান্তিক এ ঘটনা ঘটে। কালিম্পংয়ে আয়োজিত ওই সঙ্গীতানুষ্ঠানে দার্জিলিং ও কালিম্পংয়ের খ্যাতনামা গায়করা গান করেছিলেন। শিল্পীদের নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছিল। দীর্ঘক্ষণ ধরে গেটের বাইরে অপেক্ষা করেছিলেন বহু মানুষ। সেসময় গেট খুলতেই সবাই হুড়মুড় করে অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করেন। তখনই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কালিম্পং স্টেডিয়ামের সেই মাঠে ২০ হাজার মানুষ জমায়েত করেছিল। অনুষ্ঠান আয়োজনের জন্য জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হয়।

রবিবারের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উদ্যোক্তারা অনুমতি নিয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯