মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশে করোনা ভ্যাকসিন আসছে জানুয়ারির মধ্যেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনা ভ্যাকসিন আসছে জানুয়ারির মধ্যেই: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: চলতি মাসেই দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান এসে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শনিবার বিকালে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন গ্রহণ করার জন্য প্রস্তুত। যুক্তরাজ্যের পর ভারতে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন পাওয়ায় আমরা আনন্দিত। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজের বিষয়ে চুক্তি রয়েছে। জাহিদ মালেক বলেন, চুক্তি অনুযায়ী এই সপ্তাহেই ভ্যাকসিনের প্রথম চালানের টাকা পরিশোধ করা হবে। প্রথম চালানে ৫০ লাখ ভ্যাকসিন আসছে বলেও জানান মন্ত্রী। তিনি আরো বলেন, ৫০ লাখ করে আগামী ছয় মাসে তিন কোটি ভ্যাকসিন আমরা পাবো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৮ বছরের নিচে ৪০ শতাংশ জনসংখ্যা, ৩০ থেকে ৩৫ লাখ গর্ভবতী মা এবং প্রবাসী প্রায় এক কোটি সব মিলিয়ে সাড়ে ৫ কোটি মানুষের ভ্যাকসিন লাগবে না। বাকি চার কোটি লোকের ভ্যাকসিনের জন্য বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদেরও টিকা দেয়া লাগবে। এ সময় ঢাকা থেকে যাওয়া সাংবাদিকদের মন্ত্রী নিজের নির্বাচনী এলাকা ঘুরে দেখান। সে সঙ্গে তার উন্নয়ন কর্মকা-গুলোও তাদের মাঝে তুলে ধরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯