সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে এবার ‘শিগেলা’র হানা করোনার পর

ভারতে এবার ‘শিগেলা’র হানা করোনার পর

অনুসন্ধান ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেই ভারতে নতুন করে হানা দিয়েছে ‘শিগেলা ব্যাকটেরিয়া’। দেশটির কোঝিকোড়ের পর এবার কোচিতেও দেখা মিলল এই ব্যাকটেরিয়ার। বুধবার ৫৬ বছর বয়সী এক নারীর শরীরে পাওয়া গেছে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ। খবর ইন্ডিয়া টুডের। দু’সপ্তাহ আগেই কোঝিকোড়ে ১১ বছরের এক ছেলের মৃত্যু হয় এই রোগে। পরে অন্তত ৩৬ জনের শিগেলায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। যদিও সপ্তাহ খানেকের মধ্যে তারা সুস্থ হয়ে যান। এবার আক্রান্ত এরনাকুলাম জেলায় কোচির এক বৃদ্ধা। এ ব্যাপারে সতর্ক রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিগেলার সংক্রমণ থেকে হওয়া শিগেলোসিস এক জাতীয় ছোঁয়াচে ভাইরাল ইনফেকশন। ১০ বছরের নিচে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব চেয়ে বেশি। পানীয়, বাসি খাবার ও সংক্রমিত ব্যক্তির বাথরুম ব্যবহারে শিগেলোসিস ছড়িয়ে পড়ে। এটি এমনিতে খুব ভয়ানক কোনো অসুখ নয়। কিন্তু কারো কো-মর্বিডিটি থাকলে তার ক্ষেত্রে রীতিমতো সমস্যা তৈরি হতে পারে।

উপসর্গ হল পেটে ব্যথা, ডায়েরিয়া ও জ্বর। সংক্রমিত হওয়ার ১-২ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯