বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চার বছরের জেল সৌদি আলেমের

চার বছরের জেল সৌদি আলেমের

অনুসন্ধান ডেস্ক :: সৌদির বিখ্যাত আলেম ও দায়ি ইউসুফ আল আহমদকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। খবর মিডল ইস্ট আইয়ের। ইউসুফ আহমদ সৌদির একজন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ। ২০১৭ সালের সেপ্টেম্বরে সৌদির অনেক ইসলামি ব্যক্তিত্ব ও দায়িদের আটক করা হয়। তখন জনপ্রিয় দায়ি ও বক্তা ড. সালমান আওদার সঙ্গে ইউসুফ আহমদকেও আটক করা হয়। ড. সালমান আওদার পুত্র আবদুল্লাহ আওদা কারাদণ্ডাদেশের বিষয়ে বলেন, ‘তাঁর ব্যাপারে খবরটি সত্য। তাঁকে চার বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।’ দ্য প্রিজনার অব কনশিয়েন্স এক টুইট বার্তায় বলেন, ‘বইমেলায় অংশগ্রহণ ও কারাগারে বন্দীদের দেখতে যাওয়ার অভিযোগ আনা হয়।’ সৌদি বন্দীদের নিয়ে কাজ করা সংস্থা টুইট বার্তায় জানায়, আটকের পর থেকে বন্দীর কারাগারের সময় শুরু হবে। ওই হিসেবে আগামী বছরের সেপ্টেম্বরে তিনি মুক্তি পেতে পারেন। এর আগে ২০১১ সালে অভিযোগ ও বিচার ছাড়াই নিরাপত্তাকর্মী আটকের প্রতিবাদ করলে আহমদকে আটক করা হয়। তখন তাঁর বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে প্ররোচনা ও রাষ্ট্রোদোহিতার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। কিন্তু ২০১২ সালের নভেম্বরে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের রাজকীয় ক্ষমায় তাঁর মুক্তি হয়।

ইতিপূর্বে আহমদের মতামতগুলো বারবার বিতর্ক তৈরি করেছে। সৌদি সরকারের পশ্চিমাকরণ নীতির ঘোর বিরোধিতা করেন তিনি। এ নীতির মাধ্যমে নারীদের জন্য অবাধ শিক্ষা ও কাজ নিশ্চিত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯