বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সম্পর্কে নিরাপত্তাহীনতা বাড়বে ইসরাইলের সাথে সৌদির : ইরান

সম্পর্কে নিরাপত্তাহীনতা বাড়বে ইসরাইলের সাথে সৌদির : ইরান

অনুসন্ধান ডেস্ক :: ইরান বলছে, সৌদি আরব ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলে তা রিয়াদের জন্য নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু বয়ে আনবে না। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। মঙ্গলবার লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তাবেদারি করে সৌদি আরব নিজের নিরাপত্তাহীনতাই কেবল বাড়াচ্ছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদির আগ্রাসনকে তিনি ওয়াশিংটন ও তেল আবিবের একটি প্রকল্প, যা বাস্তবায়ন করে দিচ্ছে সৌদি আরব। কিছু আরব দেশ আপস প্রক্রিয়ার মাধ্যমে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে প্রতিযোগিতায় নেমেছে তাতে দুঃখ প্রকাশ করেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, আপস প্রক্রিয়ায় যদি মুসলিমদেশগুলো পরস্পরের শত্রুতে পরিণত হয়, তবে তা অবশ্যই বর্জনীয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, গত কয়েক মাসে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান ও মরক্কো ইসরাইলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে। সৌদি আরবের সবুজ সংকেত নিয়ে এসব দেশ তেল আবিবকে স্বীকৃতি দিয়েছে।

তারা বলছেন, অচিরেই সৌদি আরবও সব রাখঢাক ঝেড়ে ফেলে কুদস দখলদার ইসরাইলের সাথে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দিতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯