সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কমলা হ্যারিস টিকা নিলেন

কমলা হ্যারিস টিকা নিলেন

নিজস্ব প্রতিবেদক :: স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে করোনার টিকার প্রথম ডোজ নেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে করোনার টিকার প্রথম ডোজ নেন কমলা হ্যারিস। তিনি যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মর্ডানার টিকা গ্রহণ করেন। তাঁর টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। টিকা নেওয়ার সময় কমলা হ্যারিস মাস্ক পরেছিলেন। তিনি ওয়াশিংটন ডিসির যে মেডিকেল সেন্টারে টিকা নেন, সে এলাকাটি আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত। যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান কমিউনিটির সদস্যদের মধ্যে করোনায় সংক্রমিত ও মৃত্যুর হার বেশি লক্ষ করা গেছে। করোনার টিকা নিতে সবচেয়ে অনাগ্রহী ব্যক্তিদের মধ্যে এই কমিউনিটির সদস্যরা রয়েছেন বলে জরিপে উঠে এসেছে। করোনার টিকার ওপর আস্থা রাখতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কমলা হ্যারিস। টিকা সম্পর্কে তিনি বলেন, ‘আমি লোকজনকে মনে করিয়ে দিতে চাই, তাদের সহায়তার বিশ্বস্ত উৎস (টিকা) রয়েছে।’ কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফও টিকা নিয়েছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ২১ ডিসেম্বর করোনার টিকা নেন। এদিন তিনি ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নেন। তাঁর টিকা নেওয়ার দৃশ্যও টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। ৭৮ বছর বয়সী বাইডেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে টিকা নেন। তাঁর স্ত্রী জিল বাইডেনও সেদিন টিকার প্রথম ডোজ নেন। টিকার নিরাপত্তার বিষয়ে মার্কিন জনগণকে বাইডেনও আশ্বস্ত করেছেন। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ দেশটির বেশ কিছু রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ক্যামেরারা সামনে করোনার টিকা নিয়েছেন। মূলত, টিকার বিষয়ে সন্দেহ দূর করে জনগণের মধ্যে আস্থা বাড়াতে এমনটা করা হচ্ছে।

অবশ্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত করোনার টিকা নেননি। তিনি কবে করোনার টিকা নেবেন, সে সম্পর্কেও স্পষ্ট করে কিছু বলেননি। গত অক্টোবরে করোনায় সংক্রমিত হয়ে তিন দিন হাসপাতালে কাটান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯