বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আপোস করবে না সরকার দুর্নীতি ও জবাবদিহিতায় – ইমরান খান

আপোস করবে না সরকার দুর্নীতি ও জবাবদিহিতায় – ইমরান খান

অনুসন্ধান ডেস্ক :: দুর্নীতি এবং জবাবদিহিতার সঙ্গে আপোস করবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ দুটি ইস্যু বাদে যেকোনো ইস্যুতে তিনি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে রাজি। এমন কথা তিনি বার বার বলছেন। কিন্তু তাকে ‘সিলেক্টেড’ প্রধানমন্ত্রী আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করছে বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। এরই মধ্যে তারা আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত ইমরান খানকে সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে তিনি পদত্যাগ না করলে রাজধানী ইসলামাবাদমুখী লং মার্চ করার হুমকি দিয়েছে পিডিএম। তার আগে গণপদত্যাগের হুমকি দিয়েছে তারা।
এরই মধ্যে ইমরানের ওপর চাপ সৃষ্টির জন্য পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজের (পিএমএলএন) দু’জন পার্লামেন্ট সদস্য জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তারা হলেন মুহাম্মদ সাজ্জাদ এবং মুর্তজা জাভেদ আব্বাসি। কিন্তু তাদের এমন চাপে নত না হয়ে মঙ্গলবার কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এ জন্য জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের সঙ্গে সাক্ষাত করেছেন ইমরান খান। তিনি স্পিকারকে পার্লামেন্টের বিধান অনুসরণ করতে বলেছেন পদত্যাগের বিষয়ে। তিনি এও বলেছেন, এ বিষয়টিতে ব্যবস্থা নেয়ার পুরো এখতিয়ার স্পিকারের। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যদি ওই দু’জন এমপি সাত দিনের মধ্যে জাতীয় পরিষদের সচিবালয়ের সঙ্গে যোগাযোগ না করেন তাহলে তাদের পদত্যাগপত্র গৃহীত হবে। স্পিকার বলেছেন, তিনি কোনো চাপের কাছে নতজানু হবেন না। তাকে ভয় দেখানো যাবে না অথবা ব্লাকমেইল করা যাবে না। গত ১৪ই ডিসেম্বর ওই দু’এমপির পদত্যাগপত্র গ্রহণ করে জাতীয় পরিষদের সচিবালয় তাদের নামে দুটি চিঠি ইস্যু করে। এতে তাদেরকে পদত্যাগের বিষয়ে সাত দিনের মধ্যে সশরীরে সচিবালয়ে উপস্থিত হয়ে নিশ্চিত করতে বলা হয়। পার্লামেন্টের রীতি অনুযায়ী, যদি সংশ্লিষ্ট এমপি পদত্যাগের দু’দিনের মধ্যে সচিবালয়ে উপস্থিত হয়ে যোগাযোগ না করেন তাহলে তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে গণ্য হবে। কিন্তু ওই দুই এমপি ঘটনার ৫ দিন পেরিয়ে যাওয়ার পরও সচিবালয়ে যোগাযোগ করেন নি। এ বিষয়ে আলোচনাকালে স্পিকার আসাদ কায়সার প্রধানমন্ত্রী ইমরান খানকে সাংবিধানিক বিষয়ে আলোচনার জন্য ধন্যবাদ জানান। তিনি পদত্যাগের এ ইস্যুতে আইনী বিশেষঞ্জদের সঙ্গেও প্রধানমন্ত্রীর আলোচনার কথা তুলে ধরেন। উল্লেখ্য, ওই দুই এমপি পদত্যাগ করার পর তাদের পদত্যাগপত্র গ্রহণ করার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন পিএমএলএনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। এর পরই স্পিকারের সঙ্গে বৈঠক করেন ইমরান। এ সময় তিনি উল্লেখ করেন, বিরোধীদের সঙ্গে গণতন্ত্র এই আইন শৃংখলা নিয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার।

কিন্তু দুর্নীতি ও জবাবদিহিতার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯