শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল ভিপি সম্পত্তির ডিসির তদন্ত গোপন রেখে, ডিসিআর দেওয়ার অভিযোগ ডিসি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে

বরিশাল ভিপি সম্পত্তির ডিসির তদন্ত গোপন রেখে, ডিসিআর দেওয়ার অভিযোগ ডিসি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে

আনোয়ার হোসেন :: নগরীর বিসিক রোডে বিএনপির নেতার পক্ষে ডিসি অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় ভিপি সম্পত্তির জায়গা ডিসির দেওয়া তদন্ত গোপন রেখে ডিসিআর নেওয়ার পর প্রকৃত ভিপি সম্পত্তি আবেদন কারীদের উচ্ছেদের পায়তারা চলছে। অবৈধ ডিসিআর পাওয়া লোকেরা প্রকৃত আবেদন কারীদের হুমকি ধামকি এমনকি রাতে ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে। এতে প্রকৃত আবেদন কারীরা বাধ্য হয়ে জেলা প্রশাসকের কাছে পুনরায় তদন্ত চেয়েছেন। এর পরেও হুমকি ধামকি অব্যাহত থাকায় চরম আতংঙ্কে রয়েছে ভূক্তভোগী পরিবারগুলো।

স্থানীয় সুত্রে জানাগেছে, নগরীর বিসিক রোডে ২ নং ওয়ার্ডে সৈজদ্দিন সরদার ওই জমির মালিক রশিক চন্দ্র সরকারের স্ত্রী কামিনী সরকার বাংলাদেশে থাকাকালীন সময়ে তাদের বাড়িতে থাকত। তারা স্বপরিবারে ভারতে চলে যাওয়ার পরে, মৃত সৈজদ্দিন সরদারের ছেলে মোঃ সুলতান সরদার বাংলাদেশ সরকার কর্তৃক ভিপি কেইস ৪৪০/৬৮-৬৯ মূলে কাউনিয়া মৌজার জে.এল ৪৭, এস.এ. ২৪৫ খতিয়ানের ৮৩৬ দাগে মোট ২৫ শতাংশ ভুমিতে বসবাস করে আসছিলেন। ভিপি সম্পত্তি জমিতে বসতবাড়ী স্থাপন করে মোঃ সুলতান সরদার বসবাস অবস্থায় থাকাকালীন সময়ে আব্দুল রব নামে এক লোক ভাড়াটিয়া হিসাবে ৩০ বছর পূর্বে আসেন ওই বাড়িতে।

কিছু দিন পরে ভাড়াটিয়া আব্দুল রব সুলতান সরদারের কাছে ওই বাড়ির কোন কাগজপত্র আছে কি জানতে চান! কামিনী সরকারের দেওয়া কাগজ পেয়ে লুকিয়ে ফেলেন আব্দুল রব। কিছু দিন পরে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বাড়ি থেকে সুলতানের বংশধরকে বের করে দেন বিএনপির নেতা আব্দুল রব গং। কিন্তু সুলতান সরদার ওই বাড়িতেই থেকে যান। ভিপি সম্পত্তি সবাইর নামে ডিসিআর নেওয়ার কথা বলে সুলতানের কাছ থেকে টাকা নেন আব্দুল রব।

কিন্তু ওই সম্পত্তি ২০১২ সালে ৩০ এপ্রিল সংশোধিত আইনে (ক) তফসিলে চলে যায়। ভিপি সম্পত্তি ডিসিআর পেতে ১/ মৃতঃ সৈজদ্দিন সরদারের ছেলে মোঃ সুলতান সরদার ২/ মৃতঃ কুদ্দুস সরদারের ছেলে মোঃ ফিরোজ সরদার ৩/ মৃতঃ হাসেম ফকিরের ছেলে মোঃ আনোয়ার হোসেন ৪/ মৃতঃ আমির হোসেনের ছেলে মোঃ কামাল হোসেন ৫/ মোঃ আবুল কাশেমের স্ত্রী নাছিমা বেগম ৬/ মনির হোসেনের স্ত্রী শিল্পী বেগম (ক) তফসিল ভুক্ত ভিপি সম্পত্তি ডিসিআর পাওয়ার জন্য ০২/১২/২০২০ তারিখে আবেদন করেন।

পূর্ব থেকে ওই জমি সুলতান সরদার ভোগদখল করে আসলেও এখন ডিসি অফিসের ঘুষ খোর কর্মকর্তারা টাকার বিনিময়ে রাতের আধারে জেলা প্রশাসকের তদন্ত গোপন করে অন্য লোকের নামে ডিসিআর দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা সব সম্পত্তি দখলে না থাকলেও একটি ডিসিআর কেটে এনে সব সম্পত্তি নিজেদের দাবি করছে।

এ ব্যাপারে ওই ডিসিআর পাওয়া আব্দুল রব থানায় বসে এস আই রহিমসহ সবাইর সামনে বলেন, ৮ লাখ টাকা ডিসি অফিসের কর্মকর্তাদের ঘুষ দিয়ে ডিসিআর কেটে এনেছি। ঘুষের টাকা দেওয়ার কথা ভিডিও ফুটেজে দেখা গেছে। তবে ডিসি অফিসের কোন কোন কর্মকতা অবৈধভাবে ডিসিআর দেওয়ার সাথে জরিত ওই সকল ঘুষ খোর কর্মকর্তাদের নাম প্রকাশে আসিতেছে।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯