বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কারাদণ্ড সৌদি নারী অধিকারকর্মীর

কারাদণ্ড সৌদি নারী অধিকারকর্মীর

নিজস্ব প্রতিবেদক :: সৌদি আরবে এক নারী অধিকারকর্মীকে কারাদণ্ডদেশ দেওয়া হয়েছে। তাঁর নাম লুজিন আল–হাদালুলন। ৩১ বছর বয়সী এই নারী অবশ্য আড়াই বছর ধরেই কারাগারে আছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অধিকার আদায়ে ব্যাপক প্রচার চালিয়েছিলেন লুজিন আল-হাদালুলন। ২০১৮ সালে দেশের শত্রুভাবাপন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তাঁকেসহ আরও কয়েকজন অধিকারকর্মীকে আটক করা হয়। বর্তমানে লুজিন আল-হাদালুলনকে সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে রাখা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এরই মধ্যে তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। সোমবার সৌদি আরবের বিশেষ অপরাধ আদালত লুজিন আল-হাদালুলনকে পাঁচ বছরের বেশি কারাদণ্ডের আদেশ দেন। এই আদালতে সন্ত্রাসবাদী মামলা চলে থাকে। মূলত জাতীয় নিরাপত্তা বিঘ্ন ও বিদেশি অ্যাজেন্ডা বাস্তবায়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়েছে। আদালতের রায়ে লুজিন আল-হাদালুলনকে ৫ বছর ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ২ বছর ১০ মাসের কারাবাস স্থগিত করা হয়েছে। তবে অভিযুক্ত ও তাঁর পরিবার সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা আরও বলেছেন যে লুজিন আল-হাদালুলনকে কারাগারে নির্যাতন করা হচ্ছে। যদিও এই দাবি আদালত নাকচ করে দিয়েছেন। ২০১৮ সালে সরকারিভাবে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার কয়েক সপ্তাহ আগেই লুজিন আল-হাদালুলনকে আটক করা হয়েছিল। তবে সৌদি কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে যে ওই ঘটনার সঙ্গে লুজিনকে আটক করার কোনো সম্পর্ক নেই।

এদিকে মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, লুজিন আল-হাদালুলনের বিচার আন্তর্জাতিক মান অনুযায়ী হয়নি। গত নভেম্বরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাঁর বিরুদ্ধে করা মামলার বিচার বিশেষ অপরাধ আদালতে স্থানান্তরের নিন্দা জানিয়েছিল। তখন অ্যামনেস্টি বলেছিল, এর মধ্য দিয়ে সৌদি কর্তৃপক্ষের ‘নিষ্ঠুরতা ও প্রতারণা’র বিষয়টি প্রকাশ্যে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯