সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সৌদির যুবরাজ করোনার টিকা নিলেন

সৌদির যুবরাজ করোনার টিকা নিলেন

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন সৌদি আরবের কার্যত নেতা মোহাম্মদ বিন সালমান। বার্তা সংস্থা এএফপি ও আরব নিউজের খবরে এমন তথ্য মিলেছে। মহামারী প্রতিরোধে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে অংশ নিয়েছেন এমবিএসখ্যাত এই যুবরাজ। নাগরিক ও বাসিন্দাদের টিকা সরবরাহ ও তা অব্যাহত পর্যবেক্ষণ করায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী তাওফিক আল-রাবিয়া তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাবিয়া বলেন, মহামারী শুরু হওয়ার পরে সৌদি আরবে যে সফলতা আজ আমরা দেখছি, তা রূপকল্প-২০৩০ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতির কারণে এসেছে। সেটি হচ্ছে, চিকিৎসার চেয়ে রোগপ্রতিরোধই উত্তম। সতর্কতামূলক পদক্ষেপ বাড়ানোর কারণে এমনটা সম্ভব হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসুরক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। সৌদি স্বাস্থ্যমন্ত্রী বলেন, নাগরিক ও বাসিন্দাদের স্বল্প-সময়ের মধ্যে আন্তর্জাতিকভাবে অনুমোদিত নিরাপদ টিকা দিতে সরকার কাজ করছে। যা সৌদিকে করোনা মোকাবেলায় সবচেয়ে সফল দেশগুলোর একটিতে পরিণত করেছে।

গত মঙ্গলবার শুরু হওয়ার পর এখন পর্যন্ত পাঁচ লাখ লোককে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯