বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাদ্দামের চেয়েও করুন হবে ট্রাম্পের অবস্থা : রুহানি

সাদ্দামের চেয়েও করুন হবে ট্রাম্পের অবস্থা : রুহানি

নিজস্ব প্রতিবেদক :: তেহরানকে বাগদাদের গ্রিন জোনে সাম্প্রতিক হামলার মদদদাতা বলায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যায়ীত করে তিনি বলেন, বিদায়ী এ মার্কিন প্রেসিডেন্টের কপালে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হুসেনের চেয়েও ভয়াবহ দু:খ অপেক্ষা করছে। খবর দ্যা ইন্ডিপেন্ডেন্টের। ইরানের মন্ত্রিসভায় বুধবার প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, ট্রাম্প এক জন ‘অত্যাচারী, চূড়ান্ত খামখেয়ালি, নীতিহীন, ‘সন্ত্রাসবাদী এবং হত্যাকারী’ প্রেসিডেন্ট। ক্ষমতার চার বছরে ইরানের উপরে খড়্গহস্ত ছিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাওয়ার আগেও সেই চড়া সুরেই ইরানকে হুশিয়ারি দেন তিনি। এতে বেজায় চটেছে ইরানও। রুহানি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন, ১৪ বছর আগে বাগদাদের কারাগারে যখন সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, তখন দেশটির মানুষ উল্লাস করেছিল। ট্রাম্পের ভাগ্যেও এ ধরণের দুর্ভোগ অপেক্ষা করছে। সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকার দূতাবাসে রকেট হামলার ঘটনায় ইরানকেই দায়ী করেছেন ট্রাম্প। ওই হামলার পিছনে ইরানের মদতপুষ্ট একটি জঙ্গি দলের হাত রয়েছে বলে দাবি করেছেন বাগদাদের মার্কিন সেনারাও। হামলায় প্রাণহানির ঘটনা না ঘটলেও, বড়সড় ক্ষতি হয়েছে মার্কিন দূতাবাস ভবনের। জবাবে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, করোনা-সহ নানা বিষয়ে দেশের মাটিতে ব্যর্থতা ঢাকতে বিদেশের দিকে নজর ঘোরানোর চেষ্টা করছেন ট্রাম্প।

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টকে প্রকাশ্যে ‘উন্মাদ’ বলে মোক্ষম জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯