বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চীনের ফ্লাইট স্থগিত যুক্তরাজ্যের সঙ্গে

চীনের ফ্লাইট স্থগিত যুক্তরাজ্যের সঙ্গে

অনলইন ডেস্ক :: করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার জেরে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করেছে চীন। গতকাল বৃহস্পতিবার চীন এই সিদ্ধান্ত নেয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। একই কারণে যুক্তরাজ্যের সঙ্গে বিশ্বের আরও অনেক দেশ ইতিমধ্যে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ভাইরাস রূপান্তরের ব্যতিক্রমী প্রকৃতি ও তার সম্ভাব্য প্রভাব মূল্যায়নের পরে চীন ও যুক্তরাজ্যের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছে। ফ্লাইট চলাচলে এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে অবস্থানরত চীনা নাগরিকেরাও আকাশপথে তাঁদের দেশে ফিরতে পারবেন না। চীন তার সীমান্তের অভ্যন্তরে করোনার বিস্তার নিয়ন্ত্রণে অনেকাংশে সক্ষম হয়েছে। তবে বাইরে থেকে দেশে করোনা আসার হুমকির বিষয়ে দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। করোনার বিস্তার রোধে চীন ইতিমধ্যে দেশটিতে বাইরে থেকে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধি আরোপ করেছে। গত মাসে তারা কয়েকটি দেশ থেকে চীনে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে। সম্প্রতি যুক্তরাজ্য সরকার করোনার নতুন ধরন সম্পর্কে তথ্য জানায়। গত শনিবার দেশটির পক্ষ থেকে বলা হয়, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি।

করোনার নতুন ধরন যুক্তরাজ্যের বাইরেও একাধিক দেশে ছড়িয়েছে। এ নিয়ে দেশে দেশে উদ্বেগ সৃষ্টি হয়েছে। করোনার নতুন ধরন নিয়ে আলোচনা করতে সদস্যদের বৈঠক পর্যন্ত ডাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯