মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনার আরো একটি নতুন ধরণ নাইজেরিয়ায়

করোনার আরো একটি নতুন ধরণ নাইজেরিয়ায়

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের আরো একটি নতুন ধরণ শনাক্ত হয়েছে নাইজেরিয়ায়। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) বলেছে, বেশ সতর্কতার সাথে বিষয়টির অনুসন্ধান চালানো প্রয়োজন। ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরণ ‘সার্স কোভ-২’ ধরা পরায় বিশ্বব্যাপী যখন ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ঠিক তখনই নাইজেরিয়া থেকে ভাইরাসটির নতুন রুপ শনাক্তের খবর এলো। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান জন এনকেনগাশন বলেছেন, সম্প্রতি ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন যে বৈশিষ্ট পাওয়া গেছে এটা তদের চেয়ে সম্পন্ন ভিন্ন। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এনকেনগাশন আরো বলেন, জনবহুল দেশ নাইজেরিয়ায় পাওয়া ভাইরাসের জিনোম সিকোয়েন্সের আরো নমুনা আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ সংস্থা বিশ্লেষণ করবে। তিনি বলেন, আমাদের কিছু সময় দিন, এটি মাত্র শনাক্ত হয়েছে। সংবাদ সংস্থা এপি প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়, ৩ আগষ্ট ও ৯ অক্টোর নাইজেরিয়ার ওসুন রাজ্য থেকে সংগ্রহ করা দুটি রোগীর নমুনায় নতুন এ ধরণ (রূপটি) পাওয়া গেছে।

খবরে বলা হয়, যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরণের সাথে নাইজেরিয়ার ধরণের পার্থক্য রয়েছে। নাইজেরিয়ায় পাওয়া নতুন ধরণের বংশের এত দ্রুত বৃদ্ধি লক্ষ্য করিনি এবং পি৬৮১এইচ রূপটি নাইজেরিয়ায় ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে এমন প্রামাণ পাওয়া যায় নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯