বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানের ইসলামাবাদে মন্দির

পাকিস্তানের ইসলামাবাদে মন্দির

নিজস্ব প্রতিবেদক :: পাকিস্তানের নাম। সে দেশের মাটিতে মন্দির নিয়ে বারবারই ইসলাম মৌলবাদীরা রীতিমতো খড়গহস্ত। কিন্তু সেসব উপেক্ষা করেই প্রশংসনীয় উদ্যোগ নিল ইমরান খানের সরকার। রাজধানী ইসলামাবাদের মাটিতেই হিন্দু মন্দির এবং সমাধিস্থল তৈরির অনুমোদন দেওয়া হল। পাকিস্তানের ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির তরফে বিজ্ঞপ্তি জারি করে কাজ চালুর কথা বলা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে প্রকাশিত সেক্টর এইচ ৯/২, ইসলামাবাদ। এই ঠিকানাতেই তৈরি হচ্ছিল মন্দির এবং সঙ্গে সমাধিস্থল। কিন্তু আইনি কারণ দেখিয়ে জুলাইতে তা বন্ধ করে দেওয়া হয় সিডিএ-র তরফে। ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, এই কাজ বন্ধ করে দেওয়ার পিছনে ছিল কট্টরপন্থীদের অঙ্গুলিহেলন। তাঁরাই ইমরান সরকারের উপর চাপ তৈরি করেছিলেন মন্দির গড়তে দেওয়া যাবে না বলে। এ নিয়ে ইসলামাবাদের হিন্দু সমাজ গর্জে ওঠে। ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে উলটোদিক থেকে চাপের মুখে পড়েন ইমরান খান। এরপর বিষয়টি নিয়ে জটিলতা কাটানোর দায়িত্ব তিনি দেন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রী পীর নুরুল হক কাদরিকে। তারপরই ধীরে ধীরে জট কাটতে থাকে। কাদরি নিজে সিডিএ-র সঙ্গে কথা বলেন। কাউন্সিল ফর ইসলামিক আইডিওলজি বিভাগের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে অনুমতির আবেদন করেন। এছাড়া ইসলামাবাদের ওই জমিতে মন্দির নির্মাণে পাক সরকারকে অর্থ বরাদ্দের প্রস্তাবও দেন মন্ত্রী। তাতে ইমরান সরকার ১০কোটি টাকা অনুদানে সম্মত হয়। এরপর ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির আর বস্তুত কিছুই করার ছিল না অনুমোদন দেওয়া ছাড়া। ফলে তারা বিজ্ঞপ্তি জারি করে ওই জমিতে নির্মাণকাজ শুরু করার অনুমতি দেয়। তবে দু-একটি শর্তও রাখা হয়েছে। সমাধিস্থলের দেওয়াল ৭ ইঞ্চির বেশি উঁচু করা যাবে না।

সে যাই হোক, মৌলবাদীদের শত বিরোধিতা সত্ত্বেও ইমরান সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯