মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু ২৭ ডিসেম্বর ইতালিতে

করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু ২৭ ডিসেম্বর ইতালিতে

নিজস্ব প্রতিবেদক :: ইতালিতে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। দেশটির রাজধানী রোমের স্পাল্লাঞ্জানি হাসপাতালের ‘সারা’ নামের এক স্বাস্থ্যকর্মীর দেহে প্রথম ভ্যাকসিন প্রয়োগ করার কথা রয়েছে। সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর ভ্যাকসিনের প্রথম চালান রোমে পৌঁছাবে। পরের দিন ২৭ ডিসেম্বর সকালে রোমে প্রথম একজন নারী স্বাস্থ্যকর্মীর দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
এদিকে, নতুন ধরনের করোনায় গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে আক্রান্তের খবর পাওয়া যায়নি। এতে অনেকটা স্বস্তি ফিরে আসছে নাগরিকদের মাঝে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি ডিসেম্বর মাসে যেসব নাগরিক ইংল্যান্ড ভ্রমণ করেছে তাদের অবশ্যই করোনার নমুনা পরীক্ষা করতে হবে। ইতালির বিভিন্ন সংবাদপত্রের খবর অনুযায়ী, দেশটির তিন নাগরিকের মধ্যে দুইজন করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। তে আরও বলা হয়েছে, ২৭ ডিসেম্বর ইতালিতে ৯ হাজার ৭৫০টি ভ্যাকসিন পৌঁছাবে। এসব ভ্যাকসিন দেশটির ৯টি বিভাগীয় শহরে প্রথম দিনে দেওয়া হবে। এরমধ্যে রোমসহ লাছিওতে ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে ৯৫৫টি, লোম্বার্দিয়ায় দেওয়া হবে ১৬২০টি, এমিলিয়া রোমানিয়ায় ৯৭৫টি, ভেনেতো বিভাগে ৮৭৫টি, পিয়েমন্তে ৯১০টি, সিসিলিয়ায় ৬৮৫টি, উমব্রিয়া বিভাগে ৮৫টি, মলিসে বিভাগে ৫০টি এবং ভাল্লে ডি’অস্তে বিভাগ পাবে ২০টি ভ্যাকসিন।

জানা গেছে, ইতালিতে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ১৮ লাখ ৭৪ হাজার ৩২৩টি ভ্যাকসিন পৌঁছাবে। এগুলো পর্যায়ক্রমে দেশটির ২১টি বিভাগীয় অঞ্চলে ভাগ করে দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯