বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: কানাডার টরেন্টো থেকে পাকিস্তানের এক নারী অধিকারকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ থাকা ৩৭ বছর বয়সী কারিমা বেলুচের মৃতদেহ রোববার উদ্ধার হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। পাকিস্তানের অশান্ত অঞ্চল বেলুচিস্তানের বাসিন্দা ছিলেন কারিমা। পাকিস্তান সেনাবাহিনী ও রাষ্ট্রব্যবস্থার কঠোর এই সমালোচক ২০১৬ সালে বিবিসি’র একশ’ অনুপ্রেরণামূলক নারীর একজন মনোনীত হন। বিবিসি জানায়, কারিমা নিখোঁজ হওয়ার পর রোববার টরেন্টো পুলিশ একটি আবেদন জানিয়েছিল। পরে তার বন্ধুরা তার মৃতদেহ উদ্ধারের তথ্য জানান। সোমবার এক টুইট বার্তায় টরেন্টোর পুলিশ জানায়, রোববার বে স্ট্রটে এই অধিকারকর্মীকে সর্বশেষ দেখা দেখা যায়। এরপর আরেক টুইট বার্তায় তারা জানায়, তার অবস্থান শনাক্ত হওয়া গেছে। তবে এর বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। কারিমা বালুচের বন্ধুবান্ধব ও অনুসারীরা তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা বলতে পারেননি তারা। কারিমার বোন মঙ্গলবার বলেন, তার মৃত্যু শুধুমাত্র পরিবারের জন্যই নয় বরং বেলুচ আন্দোলনের জন্যও শোকের।
পাকিস্তানে নিষিদ্ধ বালুচ স্টুডেন্ট অর্গানাইজেশনের সাবেক প্রধান কারিমা ২০১৫ সাল থেকে কানাডায় বসবাস করে আসছিলেন।