বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিতে সদস্য করা হয়েছে । নৈরাজ্যের বিরুদ্ধে সাহসী কলম সৈনিক, গরীব-দুঃখী-মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী লেখক । বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সহ- ক্রীড়া সম্পাদক, বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ তানজিমুন রিশাদ কে । শনিবার (১৯ ডিসেম্বর) সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। আমাকে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র বরিশাল মহানগর এর আহ্বায়ক কমিটির সদস্য করায় সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদক সহ বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল রুবেল, সদস্য সচিব এবায়দুল হক খান তুহিন এবং কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি। ইতোমধ্যে যেভাবে সাহসীকতার সহিত কলম যুদ্ধ করে এসেছি আগামী দিন গুলোতেও যেন হাজারো বাঁধা অতিক্রম করে স্বর্ণশিকড়ে পৌছে যেতে পারি। সকলের কাছে দোয়া কামনা করছি ।