মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারত সম্মান জানায় পাকিস্তান নিয়ে শেখ হাসিনার মন্তব্যকে

ভারত সম্মান জানায় পাকিস্তান নিয়ে শেখ হাসিনার মন্তব্যকে

নিজস্ব প্রতিবেদক :: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নৃশংসতার জন্য পাকিস্তানকে ক্ষমা করা যায় না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যে মন্তব্য করেছেন তার প্রশংসা করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পন্ত গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ওই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুভূতিকে অনুধাবন ও গভীরভাবে সম্মান করে ভারত। খবর এনডিটিভির সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার। এ সময় পাকিস্তানি রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা বাংলাদেশ কখনও ভুলতে পারবে না এবং পাকিস্তানকে কখনও ক্ষমাও করতে পারবে না। ওই প্রসঙ্গ তুলে স্মিতা পন্ত বলেন, ‘এটা কেউ অস্বীকার করতে পারবে না যে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যে নিপীড়ন চালানো হয়েছিল তাতে ৩০ লাখেরও বেশি মানুষ নিহত হন। দুই লাখের বেশি নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হন। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুভূতিকে অনুধাবন ও গভীরভাবে সম্মান করি।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার (বিএম) ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব স্মিতা পন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠক নিয়ে এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯