মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উপস্থিত এমপি নৌকা প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে !

উপস্থিত এমপি নৌকা প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে !

নিজস্ব প্রতিবেদক :: দিনাজপুরের বিরামপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র দাখিলের সময় স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক উপস্থিত থাকার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নির্বাচন কর্মকর্তা স্থানীয় সরকার নির্বাচনের প্রচার-প্রচারনায় সংসদ সদস্যরা অংশ নিতে পারবেন না জানালেও শিবলী সাদিক নির্বাচন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে জানান।
অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নিতে রোববার সহকারী রিটার্নিং কর্মকর্তা শামসুল আযমের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী অধ্যাপক আক্কাস আলী। এ সময় দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক ও বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু উপস্থিত ছিলেন। বিরামপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শামসুল আযম জানান, এমপি ব্যক্তিগত কাজে এখানে এসেছিলেন। তিনি কোনও প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র দাখিল করতে আসেননি। তবে তিনি যখন এসেছিলেন সেই সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে আসেন।
দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেন, আমি প্রথমে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর অফিসে যাই। পরে নির্বাচন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিলাম। নির্বাচন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এবারে আমরা নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করতে পারবো।

দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা (উপ-সচিব) শাহিনুর ইসলাম মানিক বলেন, নির্বাচনী প্রচারে কোনও সংসদ সদস্য সাথে যেতে পারবেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯