বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় জমায়েতে জরিমানা:সৌদিতে

স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় জমায়েতে জরিমানা:সৌদিতে

নিজস্ব প্রতিবেদক :: পরিবারের লোক ছাড়া অন্যদের নিয়ে ৫০ জনের বেশি জমায়েত হলে কিংবা দাওয়াত দিলে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। আর এজন্য জরিমানা করা হবে বলে গতকাল শনিবার সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির ভেতর, রেস্ট হাউস, ফার্ম, ক্যাম্প কিংবা খোলা জায়গায় যে কোনো ধরনের জমায়েতে ৫০ জনের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো হলে আয়োজককে ১৫ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। যারা এসব আয়োজনে উপস্থিত হবে, তাদের প্রত্যেককে পাঁচ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে।

আর এ ধরনের বিধি পুনরায় লঙ্ঘন করলে ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। সে ক্ষেত্রে উপস্থিত ব্যক্তিদের ১০ হাজার সৌদি রিয়াল করে জরিমানা করা হবে।

বারবার বিধি ভঙ্গ করলে জরিমানা আরো দ্বিগুণ হয়ে যাওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়া হবে। এমনকি অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরাও আইনের আওতায় পড়বেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯