মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নতুন নির্দেশনা শিক্ষকদের জন্য

নতুন নির্দেশনা শিক্ষকদের জন্য

নিউজ ডেস্ক :: করোনায় ধাপে ধাপে স্কুল বন্ধের বিজ্ঞপ্তিতে বছর পর। শিক্ষার্থীদের শিক্ষা ব্যাবস্থা নিয়ে চিন্তিত অভিবাবকরা। ২০২০ শিক্ষাবর্ষে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে। আর এই ঘাটতি পূরণে শিক্ষকদের জন্য একাধিক নির্দেশনা দিতে চলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)। শনিবার (১৯ ডিসেম্বর) এসব কথা জানান মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম মো. ফারুক।

চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের করা সব অ্যাসাইনমেন্ট সংরক্ষণে রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে। শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে একটি গাইডলাইন দেবে সরকার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রেও শিক্ষকদের নির্দেশনা দেয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের দুর্বল দিক চিহ্নিত করবেন এবং পরবর্তী শিক্ষাবর্ষে সেগুলোর ওপর বিশেষ নজর দিয়ে কাঙ্ক্ষিত শিখন ফল অর্জনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষকদের মূল্যায়নসহ অ্যাসাইনমেন্টগুলো সংরক্ষণের ব্যবস্থা করবেন। নির্দেশনা বাস্তবায়নে সকল আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সমন্বয় করার কথা বলা হয়।

এ বিষয়ে মহাপরিচালক সৈয়দ গোলাম মো. ফারুক বলেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করতে আমরা দুইভাবে আমরা কাজ করছি। একটি হচ্ছে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের সব অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে। সংগ্রহ করা অ্যাসাইনমেন্টগুলো দেখে শিক্ষার্থীদের কোথায় কতটুকু দুর্বলতা তা নির্ণয় করে পরের বছর ঘাটতিগুলো পূরণ করবে। শিক্ষকরা নিজেরা শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করবে। আর দ্বিতীয়টি হচ্ছে আমরা জাতীয় পর্যায়ে অ্যাসাইনমেন্ট এনে আমাদের দেশের শিক্ষা গত এক বছরে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা দেখার চেষ্টা করবো। জাতীয় পর্যায়ের এই অ্যাসেসমেন্ট আমাদের পলিসি তৈরিতে কাজ করবে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ মার্চ বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় বাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংসদ বাংলাদেশ টেলিভিশন এবং বেতারেও পাঠদান অব্যাহত রাখা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন অ্যাপস ব্যবহার করে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়।

এছাড়াও ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে শিক্ষা কার্যক্রম ও অ্যাসাইনমেন্ট নেয়ার উদ্যোগ নেয়া হয়। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গত ১ নভেম্বর থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯