সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : করোনায় আরো ৩৮ জনের মৃত্যু স্টাফ রিপোর্টার : ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে ১,১৫৩ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত পাঁচ লাখ ছাড়ালো। রোববার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১,১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১,১৫৩ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭১৩ জন। আরও ৩৮ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭,২৮০ জন হয়েছে।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১,৯২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৩৭ হাজার ৫২৭ জন হয়েছে।