মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেষ হচ্ছে টঙ্গীর জোড় ইজতেমা

শেষ হচ্ছে টঙ্গীর জোড় ইজতেমা

নিজস্ব প্রতিবেদক :: টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দুই দিনের জোড় ইজতেমা শেষ হচ্ছে আজ শনিবার। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিদের সমন্বয়ে দুপুরের আগেই মাওলানা ফারুক আহমেদের মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের মতো এই ইজতেমার সমাপ্তি ঘটবে। গতকাল শুক্রবার সকালে আম বয়ানের মধ্য দিয়ে মাওলানা যোবায়েরের অনুসারীদের ইজতেমা শুরু হয়। শুক্রবার বাদ ফজর পাকিস্তানের রাইবেন্ড মারকাযের শীর্ষ মুরব্বি মাওলানা জামশেদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় জোড় ইজতেমা। এদিন টিনশেড মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন ইজতেমার মুরব্বি সুলাইমান শরীফ। বাদ জুমা সমবেত মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বয়ান করেন মাওলানা ইউসুফ। বাদ আসর বয়ান করেন রাইবেন্ড মারকাযের শীর্ষ মুরব্বি মাওলানা ফাহিম আহমেদ। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরের আগেই তাদের সব কাজ শেষ করতে বলা হয়েছে। এ ছাড়া ময়দানের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, এবারের এই জোড় ইজতেমায় চারটি জেলার চার হাজার মুসল্লি অংশ নিয়েছেন। এর মধ্যে ঢাকা জেলা থেকে আড়াই হাজার, গাজীপুর জেলা থেকে সাতশ, টাঙ্গাইল জেলা থেকে চারশ এবং মানিকগঞ্জ জেলা থেকে চারশ মুসল্লি অংশ নিয়েছেন। করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত আকারে হচ্ছে এ আয়োজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯