মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাতজাগা চালকদের সেবায় পুলিশ

রাতজাগা চালকদের সেবায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক :: গভীর রাতে চালকদের চাঙা করতে অস্থায়ী বিশ্রামাগারে চা পান করাচ্ছেন পুলিশ সদস্যরা। শুক্রবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের পাহাড়তলীর চৌমুহনী এলাকায় গভীর রাতে চালকদের চাঙা করতে অস্থায়ী বিশ্রামাগারে চা পান করাচ্ছেন পুলিশ সদস্যরা। শুক্রবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের পাহাড়তলীর চৌমুহনী এলাকায়সংগৃহীত চট্টগ্রামে রাত্রিকালীন যানচালকদের ঘুম তাড়াতে অন্য রকম এক কর্মযজ্ঞ শুরু করেছেন পুলিশ সদস্যরা। ঘুম ঘুম চোখে গাড়ি চালানো বন্ধে চট্টগ্রাম-কাপ্তাই ও চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বিভিন্ন স্থানে নৈশকোচ ও ট্রাকচালকদের জন্য চা-বিস্কুটের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে হাত–মুখ ধোয়ার ব্যবস্থাও। পাশাপাশি গল্পে গল্পে দেওয়া হচ্ছে সচেতনতামূলক পরামর্শ। চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেনের উদ্যোগে ‘রিফ্রেশমেন্ট কর্নার’ নামে ব্যতিক্রমী এই সেবা চালু হয়েছে। এক মাস ধরে রাউজান ও রাঙ্গুনিয়ায় চলছে এই সেবা। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গিয়ে দেখা যায়, রাউজানের পাহাড়তলীর চৌমুহনী বাজার এলাকায় সড়কের পাশে পুলিশের সার্কেল কার্যালয়ের উদ্যোগে তৈরি করা হয়েছে বিশেষ অস্থায়ী বিশ্রামাগার। পুলিশ সদস্যরা বেছে বেছে দূরপাল্লার নৈশকোচ ও ট্রাকগুলোকে দাঁড় করাচ্ছেন। এরপর বুঝিয়ে গাড়ি থেকে নামানো হচ্ছে চালক ও তাঁদের সহকারীদের। বেশির ভাগ চালকই প্রথমে এটাকে পুলিশের চাঁদাবাজির নয়া কৌশল ভেবে বিভিন্ন অজুহাতে নামতে চাচ্ছিলেন না। কিন্তু পরে যখন দেখছেন কেটলি হাতে চা-কফি নিয়ে এগিয়ে আসছেন পুলিশ সদস্যরা, তখনই ভুল ভাঙে তাঁদের। সার্কেল কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই ও রাঙামাটি সড়কে এ রকম চার-পাঁচটি বিশ্রামাগার চালু করা হয়েছে। সেখানে নির্দিষ্টসংখ্যক পুলিশ সদস্য এই সেবা দিয়ে যাচ্ছেন। সরেজমিনে দেখা যায়, গাড়ি থেকে নামানোর পর বেশ কিছুক্ষণ চালক ও সহকারীদের সঙ্গে গল্প জুড়েছেন সার্কেল এএসপি আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা। এ সময় তাঁরা চালকদের সচেতন করতে নানা পরামর্শ দেন। ঝিমুনি প্রতিরোধে সেখানে রাখছেন হাত-মুখ ও ঘাড়ে পানি দিয়ে নেওয়ার ব্যবস্থাও। তারপর একবার ব্যবহারোপযোগী কাপে চা, সঙ্গে বিস্কুট খাইয়ে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়ে গন্তব্যস্থলের দিকে রওনা করিয়ে দিচ্ছেন চালকদের। এমন সেবায় চাঙা ভাব আসছে চালকদের মধ্যে। গভীর রাতে চালকদের চাঙা করতে চা পান করাচ্ছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় গভীর রাতে চালকদের চাঙা করতে চা পান করাচ্ছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায়সংগৃহীত নুরুল আলম নামের এক বাসচালক বলেন, রাতে গাড়ি চালাতে অনেক সময়ই তাঁদের ঘুম চলে আসে। কিন্তু গভীর রাতে চা খাওয়া বা হাত–মুখ ধোয়ার ব্যবস্থা খুঁজে পাওয়া মুশকিল। পুলিশ যে তাঁদের জন্য এতটা ভাবছে, এটা আনন্দের। রাউজানের পাহাড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা রোধে এই উদ্যোগ প্রশংসনীয়। দেশের সব গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে স্থায়ীভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার। এতে রাত্রিকালীন দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শীতের রাতে গাড়ি চালাতে চালাতে অনেক চালকেরই ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। অসাবধানতায় প্রায়ই ঘটে যায় ছোট-বড় দুর্ঘটনা। এ কারণে চালকদের সচেতন করতেই মূলত মুখ ধোয়ার জন্য গরম পানি এবং চা-বিস্কুটের ব্যবস্থা। তিনি বলেন, ‘আমাদের পক্ষে তো সব চালকের মুখোমুখি হওয়া বা সবার সঙ্গে কথা বলা সম্ভব নয়। তাই যাঁদের পাচ্ছি, তাঁদেরই অনুরোধ করছি, তারা যেন সব সহকর্মীর কাছে আমাদের বার্তাটি পৌঁছে দেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯