মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদন :: স্বরূপকাঠিতে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রতীক। তার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি পতাকা, একটি জাতি সত্ত্বা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে একাত্তরের পরাজিত শক্তি ও ৭৫ এর খুনিদের প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। শনিবার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেনÑ সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী মো. সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ মো. সায়েম প্রমুখ ।

পরে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯