বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনায় আক্রান্ত এক কোটি ছাড়াল ভারত

করোনায় আক্রান্ত এক কোটি ছাড়াল ভারত

নিজস্ব প্রতিবেদক :: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটিতে ছাড়িয়েছে। দেশটিতে প্রথম ব্যক্তি করোনায় আক্রান্ত পর এক কোটি পেরুতে সময় লাগল প্রায় ১১ মাস। এটা নিয়ে আমেরিকার পর দ্বিতীয় দেশ হিসেবে এক কোটি করোনা রোগীর দেশ হলো ভারত। শনিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ হাজার ৫৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৫২ জন এবং মারা গেছেন ৩৪৭ জন। এটা নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে এক লাখ ৪৫ হাজার ১৩৬ জনের। ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী ধরা পড়ে ৩০ জানুয়ারি। এর প্রায় সাড়ে তিন মাস পর ১৯ মে করোনা রোগী এক লাখে পৌঁছেছিল। তত দিনে সংক্রমণ বাড়তে শুরু করে লাফিয়ে। ফলে ১ লাখ থেকে ২ লাখে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ১৭ দিন। এর পর ৫ লাখে পৌঁছেছে ২৭ জুন, ১০ লাখে ১৭ জুলাই। মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখে হয়েছে ৭ অগস্ট। ৫০ লাখে পৌঁছায় ১৬ সেপ্টেম্বর। এদিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার ৭৮১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ৮২৬ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ৪ কোটি ২৬ লাখ ২ হাজার ২৮৭ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ১৮০ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৩ হাজার ২৪৬ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯