বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র মডার্নার টিকার

এবার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র মডার্নার টিকার

নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় টিকা হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে মডার্নার টিকা। বিশেষজ্ঞ প্যানেলের অনুমোদনের পর শুক্রবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মডার্নার টিকার অনুমোদন দিয়েছে। খবর বিবিসির এর আগে এফডিএ জরুরি ব্যবহারের জন্য ফাইজার ও এর পার্টনার বায়োএনটেকের করোনাভাইরাস টিকা অনুমোদন দেয়। এরমধ্যে টিকাটির ৩০ লাখ ডোজ দেশজুড়ে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এফডিএর প্যানেল ২০-০ ভোটে ১৮ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে টিকাটি ব্যবহারে ছাড়পত্র দেওয়ার পরামর্শ দেয়। চলতি সপ্তাহে মডার্নার টিকাকে নিরাপদ ও ৯৪% কার্যকর বলে জানায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো। যুক্তরাষ্ট্রের প্রশাসন এরই মধ্যে মডার্নার এ টিকার ২০ কোটি ডোজ কিনতে সম্মতি দিয়েছে। এফডিএ কমিশনার স্টিফেন হ্যান বলেছেন, বিশ্বব্যাপী মহামারিটির বিরুদ্ধে লড়াই করতে মডার্নার টিকার জরুরি অনুমোদন আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৫ লাখ ছাড়িয়েছে। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৩ হাজার ৫০০ জনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯