মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন নিচ্ছেন বাইডেন

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন নিচ্ছেন বাইডেন

নিজস্ব প্রতিবেদন :: করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহেই ভ্যাকসিন নেবেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির জনগণের মধ্যে সংশয় দূর করেত জনসম্মুখে তিনি ভ্যাকসিন নিবেন বলে জানিয়েছেন। খবর সিএনএন। এর আগে বুধবার এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনও অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই যে করোনার ভ্যাকসিনগুলো আমেরিকার জনগণের জন্য নিরাপদ।’
উইলমিংটনে সাংবাদিকদের বাইডেন বলেছেন, ‘‘একটা ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই যে, এটা নিরাপদ। যখন আমি নেব (ভ্যাকসিন), প্রকাশ্যে নেব’’। এদিকে, স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার পরিবার ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানা গেছে।
‘ভ্যাকসিন নিয়ে আমেরিকাবাসীদের মধ্য়ে আস্থা দিতেই’, হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে ভ্যাককসিন নেবেন মাইক। তাঁর সঙ্গে ভ্যাকসিন নিতে পারেন সেকেন্ড লেডি কেরেন পেন্স ও সার্জন জেনারেল জেরোম অ্যাডামস। বাইডেন ছাড়াও সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভ্যাকসিন নিবেন বলে জানিয়েছেন। তবে ঠিক কবে নিবেন সেটি স্পষ্ট করে বলেননি। মঙ্গলবার হোয়াইট হাউজ জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শে ট্রাম্প যথাসময়েই ভ্যাকসিন নেবেন। তবে তিনি ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার দিতে চান।

প্রসঙ্গত, গত সোমবার যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন আইসিইউ নার্স সান্দ্রা লিন্ডসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯