মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: দেশের ৬১ পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঠিক করতে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক শুরু হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে সংশ্নিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। ৬১ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর মোট সংখ্যা ৩১২ জন। গত ১৩ ডিসেম্বর শেষ হওয়া দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমে এই প্রার্থীরা ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। গত ৮ ডিসেম্বর থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমার ছয় দিনের এই কার্যক্রম শুরু হয়েছিল। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে যে ৬১ পৌরসভায় নির্বাচন হবে সেগুলো হলো চট্টগ্রামের সন্দ্বীপ, সিরাজগঞ্জের সদর, কাজীপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া ও বেলকুচি, নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়া, কুষ্টিয়ার সদর, ভেড়ামারা, মিরপুর ও কুমারখালী, মৌলভীবাজারের কুলাউড়া, নারায়ণগঞ্জের তারাব, শরীয়তপুরের সদর, কুড়িগ্রামের নাগেশ্বরী, গাইবান্ধার সদর ও সুন্দরগঞ্জ, দিনাজপুরের সদর, বিরামপুর ও বীরগঞ্জ, মৌলভীবাজারের কমলগঞ্জ, মাগুরার সদর, ঢাকার সাভার, নওগাঁর নজিপুর, পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর, সাঁথিয়া, ঈশ্বরদী ও সুজানগর, রাজশাহীর কাকনহাট, আড়ানী (ইভিএম) ও ভবানীগঞ্জ, সুনামগঞ্জের সদর, ছাতক ও জগন্নাথপুর, ফরিদপুরের বোয়ালমারী, ময়মনসিংহের ফুলবাড়িয়া, নাটোরের নলডাঙ্গা, গুরুদাসপুর ও গোপালপুর, বগুড়ার সারিয়াকান্দি ও শেরপুর, পিরোজপুরের সদর, মেহেরপুরের গাংনী, ঝিনাইদহের শৈলকূপা, খাগড়াছড়ির সদর, বান্দরবানের লামা, নীলফামারীর সৈয়দপুর, টাঙ্গাইলের ধনবাড়ি, কুমিলল্গার চান্দিনা, ফেনীর দাগনভূঞা, কিশোরগঞ্জের সদর ও কুলিয়ারচর, নরসিংদীর মনোহরদী, ময়মনসিংহের মুক্তাগাছা, বগুড়ার সান্তাহার, নোয়াখালীর বসুরহাট, বাগেরহাটের মোংলাপোর্ট এবং হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ।