মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সীমান্ত হত্যা বন্ধ না হওয়ায় ঝুলে থাকা,তিস্তা চুক্তি

সীমান্ত হত্যা বন্ধ না হওয়ায় ঝুলে থাকা,তিস্তা চুক্তি

নিজস্ব প্রতিবেদক :: ঝুলে থাকা তিস্তার পানি বণ্ঠন বিষয়ে ভারতের অভ্যন্তরীন আলাপ আলোচনায় দৃশ্যমান অগ্রগতি না হওয়া এবং সীমান্ত হত্যা বন্ধে দিল্লির সুনির্দিষ্ট অঙ্গীকার সত্ত্বেও তা চলমান থাকায় হতাশ বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল সামিট পরবর্তী সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ হতাশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশী হিসেবে এসব ঘটনা আমাকেও হতাশ করে। মন্ত্রী জানান, প্রায় সোয়া ঘণটার ওই ভার্চুয়াল সম্মেলনে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সব ইস্যুতে কথা হয়েছে। এখানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে সীমান্ত হত্যা বন্ধ এবং ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে তিস্তা চুক্তি সইয়ের আশপাস দিয়েছেন। একইসঙ্গে সীমান্ত হত্যা শূণ্যের কোটায় নামিয়ে আনার আশপাস পুর্ণব্যক্ত করে বলেছে, তিনি সীমান্তবাহিনীকে এ সংক্রান্ত নির্দেশনা দেবেন। মন্ত্রী বলেন, সীমান্ত হত্যায় ভারত একতরফাভাবে দায়ী নয়।
বাংলাদেশি কিছু দুষ্ঠু ব্যবসায়ী ভারতীয়দের সহায়তায় রাতের আঁধারে নানা রকম অনৈতিক কর্মকা- করে। অনেক সময় তাদের হাতে অস্ত্রও থাকে। তারা সীমান্ত বাহিনীকে আক্রমণ করে। তার প্রেক্ষিতে গুলির ঘটনা ঘটে। আমরা এসব অপরাধীদের দমনে যৌথ টহল ও যৌথ সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছি। আশা করছি তা কমে আসবে। আজ সকালে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল সামিট অনুষ্ঠিত হয়। এতে দ্বিপাক্ষিক বিষয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই প্রধানমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯