মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এরদোগানের স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি

এরদোগানের স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক :: তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় মার্কিন নিষেধাজ্ঞা তুরস্কের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা শিল্পের ওপর ‘শত্রুপক্ষীয় হামলা’। তবে তাদের এই উদ্যোগ ব্যর্থ হতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে এমন তথ্য মিলেছে। ন্যাটো মিত্র তুরস্কের প্রতিরক্ষা শিল্প অধিদফতর ও তার প্রধান ইসমাইল দেমিরসহ তিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এরপর প্রথমবারের মতো জনসমক্ষে এসে এরদোগান বলেন, নিষেধাজ্ঞা উদ্ভূত সমস্যা কাটিয়ে ওঠা যাবে। এ সময় একটি স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। ন্যাটোমিত্রকে শাস্তি দেয়ায় ওয়াশিংটনের সমালোচনা করে তিনি আরও বলেন, এটি কী ধরনের জোট? কী ধরনের অংশীদারিত্ব? এটা আমাদের দেশের সার্বভৌমত্বে শত্রুতপূর্ণ হামলা ছাড়া আর কিছু না। ‘তাদের আসল লক্ষ্য হচ্ছে, আমাদের প্রতিরক্ষা খাতে সম্প্রতি শুরু হওয়া অগ্রগতি থামিয়ে দেয়া। আমাদেরকে তাদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল করে তুলতে চায় তারা।’ মার্কিন নিষেধাজ্ঞাকে ‘প্রকাশ্য হামলা’ উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, নিশ্চিতভাবে, এতে সমস্যা হবে। কিন্তু প্রতিটি সমস্যাই সমাধানের দরজা খুলে দেয়। তিনি জানান, আমাদের প্রতিরক্ষা শিল্পকে স্বাধীনভাবে গড়ে তুলতে দ্বিগুণ পরিশ্রম করবো। প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলোর প্রকল্পগুলো ত্বরান্বিত করবো। প্রতিরক্ষা-সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আরও বেশি সমর্থন দেব।

এর আগে গত জুলাই মাসেও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ও তার যন্ত্রাংশ নিষিদ্ধ করে তুরস্ককে শাস্তি দিয়েছে ওয়াশিংটন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯