মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাদেশের মাটিতে হবেই: তোফায়েল

বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাদেশের মাটিতে হবেই: তোফায়েল

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হবেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘৭১ এর পাকিস্তানী পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা শহরের ভাসানী মঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগের এই নেতা। তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ৭১ সালে যারা এদেশের স্বাধীনতা অর্জনে বিরোধিতা করেছিল, তারা আজ আবার বাংলাদেশের বিরোধিতা করছে।’ বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বাংলাদেশে স্থাপিত হবেই এবং থাকবেই।’ নেতাকর্মীদের প্রতি তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব আজ সুদৃঢ়। সেজন্য সকল অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯